২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গাজীপুর সদরের মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইজাদুর রহমান মিলনকে (৪২) সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ২৪৭ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি শটগান, একটি পয়েন্ট টু টু বোরের রাইফেল ও নগদ পাঁচ লাখ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 04:49 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

গাজীপুর, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইজাদুর রহমান মিলনকে (৪২) সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ২৪৭ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি শটগান, একটি পয়েন্ট টু টু বোরের রাইফেল ও নগদ পাঁচ লাখ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ইজাদুর রহমানের বিরুদ্ধে জরুরি আইন বিধিমালায় চাঁদাবাজি ও জমি দখলের দুটি মামলা হয়েছে। অস্ত্র সম্পর্কে তিনি বলেন, ইজাদুর রহমানের দাবি সেগুলোর লাইসেন্স আছে। গুলিও বৈধভাবে কেনা। তার দাবির সত্যতা যাচাই করা হচ্ছে। টাকাগুলোর ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গাজীপুর সেনা ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইজাদুরের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, উৎকোচ নেওয়াসহ বিভিন্ন অভিযোগ আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৪৯ ঘ.