২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দুটি বাসের সংঘর্ষে নিহত ২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে সোমবার দুপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, কক্সবাজারের পেকুয়া উপজেলার আবুল কাশেমের স্ত্রী দিলরুবা বেগম (৬০) ও চট্টগ্রামের রাউজান নতুন পাড়ার প্রবাসী আবদুল হাদীর স্ত্রী মিনু আকতার (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 12:06 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

কক্সবাজার, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে সোমবার দুপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, কক্সবাজারের পেকুয়া উপজেলার আবুল কাশেমের স্ত্রী দিলরুবা বেগম (৬০) ও চট্টগ্রামের রাউজান নতুন পাড়ার প্রবাসী আবদুল হাদীর স্ত্রী মিনু আকতার (৩০)। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে মহাসড়কের ঈদগাঁও চাঁদের ঘোনা এলাকায় বিপরীত দিক থেকে আসা এস আলম সার্ভিস ও বোরাক পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বোরাক পরিবহনের বাসটি একটি রিক্সাকে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এস আলম সার্ভিসের বাসটি উল্টে গেলে দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ঈদগাঁও পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ পরিদর্শক জাহেদ জানান, ঘটনাস্থল থেকে দুই নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭৫১ ঘ.