ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন, "বাংলাদেশ শান্তি ও উন্নয়নের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। বিশ্বের দিগন্তে এশীয় শতকের এই সূচনালগ্নে আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানে যোগ দিতে পারলে আমরা আনন্দিত হব।"
বুধবার ম্যানিলায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের এক সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান হিসেবে দেওয়া বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপ্যাগাল অ্যারোইয়ো সভায় উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ড. ইফতেখার আহমেদ মালঞ্চনন প্রেসিডন্ট প্রাসাদে গিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন।
আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সভায় উপদেষ্টা বলেন, "বাংলাদেশ এখন বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বহুদলীয় গণতন্ত্রকে টেকসই রূপ দিতে প্রাতিষ্ঠানিক সংষ্কার কর্মসূচি চলছে।"
তিনি বলেন, "ঘরে-বাইরে সবখানেই আমরা মূলধারা ও উদার মতাদর্শের পক্ষে। সব বিশ্বাস ও স
bdnews24