বরিশাল, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গণমনস্তাত্ত্বিক রোগের কারণে ঝালকাঠির সব মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা দু'দিনের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।
জেলা প্রশাসক হরিপ্রসাদ পাল মঙ্গলবার স্কুল বন্ধের আনুষ্ঠানিক ঘোষনা দেন। আগামী বূধ এবং বৃহস্পতিবার জেলার ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২২ টি মাদ্রাসা বন্ধ রাখার জন্য নির্দেশ দেন তিনি।
এ দিকে মঙ্গলবার ঝালকাঠি সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে , জেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জনেরও বেশি শিক্ষার্থী গণ মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে ১৮৪৬ ঘ.
bdnews24