ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কর ফাঁকির অভিযোগে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম,তার স্ত্রী এবং তিন ছেলেসহ ৮ জনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়ে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক ইতিপূর্বে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রতিবেদন গ্রহণ করে সম্পত্তি ক্রোকের পরোয়ানা জারি করে আগামী ৬ আগস্ট ক্রোকী পরোয়ানা প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল ৮ এর উপ-কর কমিশনার কবির উদ্দিন মোল্লা বাদি হয়ে ২৫ জুলাই ২০০৪-২০০৭ পর্যন্ত কর বর্ষে সর্বমোট ৮ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৩৮৩ টাকা কর ফাঁকির অভিযোগে এ মামলা করেন।
বিচারক মো. আজিজুল হক বাদির জবানবন্দী গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে সকল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলাটি দায়ের করা হয় ১৯৮৪ সনের আয়কর অধ্যাদেশের ১৬৫/১৬৫ (বি) /১৬৬ এবং জরুরি ক্ষমতা অধ্যাদেমের ১৫ (ঘ) ধারায়।
মামলাটিতে ১ নম্বর আসামি করা হয় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিঃ কে । অন্য আসামিরা হলেন, ওই গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী গ্র"পের পরিচালক আফরোজা বেগম, পরিচালক সাদাত সোবহান (ছেলে), পরিচালক সায়েম হোবহান (ছেলে), উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বসুন্ধরা গ্র"পের চার্টার্ড অ্যাকাউনট্যান্ট এম এস কুদ্দুস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে ১৮২৭ ঘ.
bdnews24