২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি ৫ আগস্ট

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুর্নীতি মামলায় ঢাকা-৪ আসনের সাবেক বিএনপি সাংসদ সালাহ উদ্দিন আহমেদ, তার স্ত্রী ও তিন ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রশ্নে আগামী ৫ আগস্ট শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 11:51 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুর্নীতি মামলায় ঢাকা-৪ আসনের সাবেক বিএনপি সাংসদ সালাহ উদ্দিন আহমেদ, তার স্ত্রী ও তিন ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রশ্নে আগামী ৫ আগস্ট শুনানি হবে। সংসদ সদস্য কোটায় আমদানি করা শুল্কমুক্ত গাড়ি বেআইনীভাবে ক্রয়-বিক্রয় এবং মধ্যস্থতার মাধ্যমে হস্তান্তরের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের বিএনপি সাংসদ হারুন অর রশিদ, এনটিভি'র ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী ও পল্লবীর গাড়ি বিক্রয় প্রতিষ্ঠান স্কাই অটোসের মালিক ইশতিয়াক সাদেকের বিরুদ্ধে আগামী ৬ আগস্ট অভিযোগ গঠন প্রশ্নে শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন। সালাহ উদ্দিন আহমেদ, তার স্ত্রী শামসুন্নাহার ও তিন ছেলে তানভীর আহমেদ, শাহরিয়ার আহমেদ ও ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে জ্ঞাত আয়-বহিভূর্ত ৮ কোটি ৬৮ লাখ ৬ হাজার ৫৮৮ হাজার ৩১২ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে শ্যামপুর থানায় গত ১১ এপ্রিল দায়ের হওয়া দুর্নীতি মামলায় গত ২২ জুলাই অভিযোগপত্র দেয়া হয়। সংসদ সদস্যের কোটায় আনা শুল্ক মুক্ত গাড়ি ক্রয়-বিক্রয় ও মধ্যস্থতার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের সাবেক সাংসদ হারুন অর রশিদ বাপ্পী ও ইশতিয়াক সাদেককে যৌথবাহিনী গত ৭ মার্চ গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে /১৭৩৮ ঘ.