২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে র‌্যাব-সন্ত্রাসী গুলিবিনিময়

সাভারে গতকাল মঙ্গলবার র‌্যাব ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবর্ষণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় র‌্যাব সদস্যসহ ২ জন আহত হয়। উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় র‌্যাব-সন্ত্রাসী এ সংঘাত হয়। ঘটনাস্থল থেকে র‌্যাব ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং অস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

সাভার,জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাভারে গতকাল মঙ্গলবার র‌্যাব ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবর্ষণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় র‌্যাব সদস্যসহ ২ জন আহত হয়। উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় র‌্যাব-সন্ত্রাসী এ সংঘাত হয়। ঘটনাস্থল থেকে র‌্যাব ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং অস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের ২টি দল রামচন্দ্রপুর এলাকায় গিয়ে সন্ত্রাসীদের ধরার জন্য একটি পাট ক্ষেত ঘিরে ফেলে। এসময় র‌্যাবকে উদ্দেশ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে থাকে। র‌্যাব পাল্টা গুলি ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে আধ ঘন্টায় ১০/১২ রাউণ্ড গুলিবিনিময় হয়। এতে পুরো এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয় ডা. মুখিদুল হুদার বাড়ির তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক জানান, র‌্যাব বাড়ির ভেতরে তল্লাশি করে পায়ে গুলিবিদ্ধ সন্ত্রাসী আয়নালসহ (২৫) ২ জনকে গ্রেপ্তার করে । র‌্যাব-১১ সাভার ক্যাম্পের এএসপি মোহাম্মদ সোলায়মান জানান, বড় ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির খবরে র‌্যাব ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। সন্ত্রাসীদের ধারালো ছোরার আঘাতে এক র‌্যাব সদস্যও আহত হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে ১৬৪৩ ঘ.