২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড সন্ত্রাসের দায়ে কিশোরগঞ্জে চার জনের ১০ বছর করে কারাদণ্ড

এসিড নিক্ষেপের দায়ে চার জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আদালতের বিচারক মোফাখখারুল ইসলাম এ রায় দেন। রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগের নির্দেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 09:01 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

কিশোরগঞ্জ, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এসিড নিক্ষেপের দায়ে চার জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আদালতের বিচারক মোফাখখারুল ইসলাম এ রায় দেন। রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগের নির্দেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন, আলতু (১), ফজলু, মতিন ও আলতু (২)। তাদের সবার বাড়ি করিমগঞ্জ উপজেলার কিরাটন বিলপাড়া গ্রামে। রায়ের সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সনের ২ ফেব্র"য়ারি রাতে একই গ্রামের এক গৃহবধূ ওপর এসিড ছোড়া হয়। এতে গুরুতর দগ্ধ গৃহবধূকে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতাল এবং পরে ঢাকা এসিড সারভাইভার্স ফাউন্ডেশনে চিকিৎসা দেওয়া হয়। ওই ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে করিমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০২ ঘ.