২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের সরকারি তথ্য পাওয়ার বিধিনিষেধ শিথিলের উদ্যোগ

রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় ছাড়া জনগণকে সরকারের কী কী তথ্য জানানো যাবে তার একটি তালিকা করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংস্থাপন সচিবের নেতৃত্বে এই কমিটি হবে। সোমবার জনপ্রশাসন সংস্কার ও সুশাসন বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠক থেকে এই নির্দেশ দেওয়া হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার কার্যালয়ে এই বৈঠক হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে বলেন, "সেবামূলক সংস্থাগুলোর কাজ আরও সহজকরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 04:38 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

৩০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় ছাড়া জনগণকে সরকারের কী কী তথ্য জানানো যাবে তার একটি তালিকা করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংস্থাপন সচিবের নেতৃত্বে এই কমিটি হবে। সোমবার জনপ্রশাসন সংস্কার ও সুশাসন বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠক থেকে এই নির্দেশ দেওয়া হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার কার্যালয়ে এই বৈঠক হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে বলেন, "সেবামূলক সংস্থাগুলোর কাজ আরও সহজকরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে"। জানা গেছে, বর্তমান 'অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট' বহাল রেখে যে তথ্যগুলো জনগণের কাছে পৌঁছালে রাষ্ট্রের ক্ষতি হবে না সেগুলো তালিকায় স্থান পাবে। বর্তমানে সরকারী কর্মকর্তাদের জন্য প্রযোজ্য কার্য প্রণালী বিধির (রুলস অব বিজনেস) ওপর গোপনীয় শব্দটি লেখা থাকে। অথচ এটা সাধারণ মানুষ জানলে রাষ্ট্রের কোন ক্ষতি হবে না বলে বৈঠকে আলোচনা হয়। সূত্র জানায়, কমিটি এধরনের বিষয়গুলো তালিকার্ভুক্ত করবে। উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সেবা সংস্থাগুলোর কাজ নিয়েও আলোচনা হয়। গ্যাস বিদ্যুৎ, পানি এবং টেলিফোন বিল আরও সহজে একসঙ্গে দেওয়ার ব্যবস্থা করার ওপর জোন দেন উপদেষ্টারা। এ ছড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দেয়ার কাজও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। অর্থ উপদেষ্টা সভাকে অবহিত করেন, ভুমি প্রশাসন আধুনিকায়নের আওতায় ভুমি নিবন্ধীকরণের সঙ্গে সঙ্গে সঙ্গে দলিল হাতে পাওয়া, নিবন্ধীকরণের ব্যয় কমানো এবং নিবন্ধীকরণ সংক্রান্ত পুরো কাজ আরো সহজ করার বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন। প্রেস সচিব মুনেম জানান, ১৯৭২ সাল থেকে ১৯৯৭ পর্যন্ত প্রশাসন সংস্কার বিষয়ে ১৮টি কমিটি ও কমিশন গঠন করা হয়েছে। সর্বশেষ ১৯৯৭ সালে এটিএম শামসুল হকের নেতৃত্বে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হয়। ২০০১ সালে এই কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করে। এ রিপোর্টে স্বল্পমেয়াদি, অন্তবর্তীকালীন এবং দীর্ঘ মেয়াদে সংস্কার বাস্তবায়নের সুপারিশ করা হয়। কিন্ত অতীতের সরকার খুব বেশি সুপারিশ বাস্তবায়ন করেনি। আজকের বৈঠকে এই কমিশনের অন্তবর্তী সুপারিশগুলো পর্যালোচনা করে বিভিন্ন বিষয়ে নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এমএইচবি/২২১৭ ঘ.