ঢাকা ৩০জুলাই,(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) পাহাড় ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। এ অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কোন আইন না থাকায় সরকার এই উদ্যোগ নেয়।
সোমবার ভুমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আইন এবং ভূমি উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন সোমবার বিকেলে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ বিষয়ে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি"।
তিনি বলেন, "চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আজকের বৈঠকে জানিয়েছেন, তারা নতুন আইনের একটি খসড়া তৈরী করেছেন । এটি খুব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।"
দীর্ঘদিন ধরেই দেশে পাহাড় নিধন চললেও চট্টগ্রামে স
bdnews24