২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদার অভিযোগের কারণ একটাই হতে পারে : যোগাযোগ উপদেষ্টা

যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন তার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার অভিযোগকে 'অসত্য' আখ্যায়িত করে বলেছেন, "নাজমুল হুদার এ ধরনের অভিযোগের একটাই কারণ হতে পারে - তিনি যে চেয়ারে বসেছেন, এখন আমি একই চেয়ারে বসছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 11:03 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন তার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার অভিযোগকে 'অসত্য' আখ্যায়িত করে বলেছেন, "নাজমুল হুদার এ ধরনের অভিযোগের একটাই কারণ হতে পারে - তিনি যে চেয়ারে বসেছেন, এখন আমি একই চেয়ারে বসছি।" রোববার আদালতে ঘুষ গ্রহণের মামলায় 'আপনার (হুদা) নামে এ পর্যন্ত মোট ২৯টি মামলা হয়েছে' - রাষ্ট্রপক্ষের আইনজীবীর এ জেরার জবাবে নাজমুল হুদা বলেছিলেন, "২৯টি কেন আমার নামে একশটি মামলা হবে। এই সরকারের যোগাযোগ উপদেষ্টাতো বলেছেন,'একটার পর একটা মামলা দেওয়া হবে'।" সোমবার নৌ পরিবহণ মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে এ ব্যাপারে এম এ মতিনের দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, "উনি একজন মান্যবর ব্যক্তি। তার প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। এমনও হতে পারে তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেনও না। তবে তার অভিযোগের একটাই কারণ হতে পারে - তিনি যে চেয়ারে বসেছেন আমি এখন একই চেয়ারেই বসি।" সরকার রাজনৈতিক বিবেচনায় কারো বিরুদ্ধে মামলা করছে না বলেও মন্তব্য করেন তিনি। নতুন মামলা চালাতে নতুন আদালত গঠন করা হবে কী না - প্রশ্নের জবাবে এম এ মতিন বলেন, "বর্তমানে নয়টি আদালত কাজ করছে। আমার মনে হয় আদালতের ওপর তেমন কোনো চাপ নেই। তারা ভালোভাবেই চালিয়ে যাচ্ছে। আদালতে নতুন মামলা গেলেও তাদের পক্ষে এগুলো চালানো সম্ভব হবে।" তবে প্রয়োজনে নতুন আদালত প্রতিষ্ঠা করা হবে বলেও জানান যোগাযোগ উপদেষ্টা । উল্লেখ্য, স