২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌচাকে দুটি ককটেল বিস্ফোরণ

নগরীর মৌচাক এলাকায় সোমবার দুপুরে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আরো দুটি তাজা ককটেল উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 10:32 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নগরীর মৌচাক এলাকায় সোমবার দুপুরে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আরো দুটি তাজা ককটেল উদ্ধার করে। রমনা থানার সহকারি উপ -পরিদর্শক আব্দুল মান্নান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা পৌনে ২টার দিকে মৌচাক থেকে রামপুরা যেতে শহীদ বীর ফারুক ও মুক্তিযোদ্ধা তসলিম স্মৃতি চত্বর এলাকায় কে বা কারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটালে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/বিআর/এসকে ১৬২০ ঘ.