চট্টগ্রাম, ৩০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের সমুদ্র উপকূলে প্রায় ৫০ ফুট দীর্ঘ একটি মৃত তিমি মাছ পাওয়া গেছে। এর ওজন প্রায় ১২/১৫ টনের মতো। বিশাল আকৃতির এ মাছটি দেখতে সোমবার ভোর থেকে নগরীর রাসমণি ঘাটে উৎসুক জনতার ঢল নামে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত একটার দিকে গভীর সমুদ্র থেকে দড়ি দিয়ে তিমিটিকে টেনে তীরে নিয়ে আসা হয়। জোয়ারের কারণে তিমিটিকে ঘাট এলাকায় ভেড়ানো সম্ভব না হওয়ায় কিছুটা দূরে বেধে রাখা হয়েছে।
তিমিটি গভীর সমুদ্রে জাহাজের ধাক্কায় মারা গিয়ে থাকত পারে বলে অনেকে মনে করছেন। তীরে নিয়ে আসার পর কে বা কারা মাছটির দুটো কানকো কেটে নিয়ে গেছে। এ ছাড়া সাগর থেকে দড়ি দিয়ে বেঁধে আনায় তিমিটির ক্ষত স্থানে পচন সৃষ্টি হয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিত বড়
bdnews24