২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ২৫ লাখ টাকার পাথর ও শাড়ি আটক

শিরোমনির বিসিক শিল্প নগরী এলাকায় বিডিআর অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে শনিবার রাতে ২৫ লাখ টাকার মূল্যবান ভারতীয় পাথর ও জর্জেট শাড়ি আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 09:16 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

খুলনা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিরোমনির বিসিক শিল্প নগরী এলাকায় বিডিআর অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে শনিবার রাতে ২৫ লাখ টাকার মূল্যবান ভারতীয় পাথর ও জর্জেট শাড়ি আটক করেছে। মালামালসহ ট্রাকটি খানজাহান আলী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪২ রাইফেল ব্যাটালিয়নের একটি বিশেষ দল বিসিক শিল্প নগরীর ডায়মন্ড রাইচ মিলে অভিযান চালিয়ে একটি ট্রাকের ভেতর থেকে ওই মালামাল আটক করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা বলে বিডিআর জানায়। এ ঘটনায় নায়েক সুবেদার তোফায়েল আহমেদ বাদি হয়ে খানজাহান আলী থানায় মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৮ ঘ.