রাঙামাটি ,২৮ জুলাই( বিডিনিউজ )- শনিবার ভোর ৬ টা ৪৮ মিনিট ২৮ সেকেন্ডে রাঙামাটি শহর এবং এর আশেপাশে মাঝারি ধরণের ভু-কম্পন অনুভুত হয়। এ সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। এ প্রতিবেদন কোন ধরণের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রায় ১০সেকেন্ড স্থায়ী ভু-কম্পনে অনেকে আতংকিত হয়ে ঘর থেকে বেড়িয়ে পড়েন। চট্টগ্রাম ভু-কম্পন অফিসের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা ভুমিকম্পন অফিস থেকে ২১২ কিলোমিটার এবং চট্টগ্রাম ভুমিকম্পন অফিস থেকে ৭৫ কিলোমিটার পুর্ব-উত্তর-পুর্ব দিকে।
(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে ১৭৩৩ ঘ.
bdnews24