২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের সহকারি উপ-পরিদর্শক সাময়িক বরখাস্ত

কর্তব্যে অবহেলার দায়ে শুক্রবার নগরীর কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক নূপুর দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 06:18 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর্তব্যে অবহেলার দায়ে শুক্রবার নগরীর কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক নূপুর দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় নূপুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, গত বুধবার নগরীর রিয়াজউদ্দিন বাজারে স্থানীয় জনতা সাতকানিয়া থানার পলাতক আসামি ও তালিকাভুক্ত ডাকাত পিচ্চি শহীদ ও নূর হোসেনকে ধরে ওই এলাকায় দায়িত্বরত নূপুর দাসের হাতে তুলে দেন। এ সময় সেখানে জটলার সৃষ্টি হলে কথা বলার ফাঁকে দুই ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষ দুটি আলাদা প্রতিবদেন দেওয়ার জন্য সহকারি পুলিশ কমিশনার (কোতোয়ালী) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেয়। তাদের প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ কমিশনার কার্যালয় থেকে নূপুরকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। হানিফুল ইসলাম আরও জানান, শুক্রবার নির্দেশের অনুলিপি থানায় আসার পর তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/০০১১ ঘ.