ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কারাগার থেকে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ২৭ জুলাই ছিল তার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৩৬ তম জন্মদিন। এ দিন বিকেলে একজন আইনজীবী বিশেষ কারাগারে তার সঙ্গে দেখা করলে হাসিনা তার মাধ্যমে ছেলের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠান।
শুক্রবার বিকেলে শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসে তার আইনজীবী এ্যাডভোকেট আনিসুল হক ছেলেকে মায়ের শুভেচ্ছা জানানোর কথা সাংবাদিকদের জানান । তিনি বলেন, "জয়ের ৩৬ তম জন্মদিনে শেখ হাসিনা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এ শুভেচ্ছাবার্তা তিনি আমাকে জয়ের কাছে পৌঁছে দিতে বলেছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২১২৭ ঘ.
bdnews24