ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ছেলে নাসের রহমানের সঙ্গে দেখা করেছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে সাইফুর রহমান কারাগার চত্বরে আসেন। এ সময় তার সঙ্গে নাসের রহমানের দুই ছেলে-মেয়ে, ভাই কায়সার রহমান ও চাচা উপস্থিত ছিলেন। পরে তারা সিনিয়র জেল সুপার গোলাম হায়দারের কক্ষে বেলা পৌনে ১১ টা থেকে প্রায় আধা ঘণ্টা নাসের রহমানের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের মধ্যে নাসের রহমানের মামলাসহ পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা হয়।
পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।
কারা উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারাবিধি অনুযায়ী বন্দীদের সঙ্গে তার আত্মীয়-স্বজনরা ১৫ দিন পরপর দেখা করতে পারেন। সাইফুর রহমান কারাবিধি অনুযায়ী অনুমতি নিয়েই ছেলের সঙ্গে দেখা করেছেন।
গত ৩ ফেব্র"য়ারি গভীর রাতে যৌথবাহিনীর সদস্যরা নাসের রহমানকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২১১৪ ঘ.
bdnews24