২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার পাচারের সময় কক্সবাজারে ট্রলারসহ আটক ৩

কক্সবাজার সমুদ্র উপকূল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩৭৫ বস্তা ইউরিয়া সারসহ একটি মাছ ধরার ট্রলার ও তিন শ্রমিককে আটক করেছে নৌবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 03:15 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

কক্সবাজার, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সমুদ্র উপকূল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩৭৫ বস্তা ইউরিয়া সারসহ একটি মাছ ধরার ট্রলার ও তিন শ্রমিককে আটক করেছে নৌবাহিনী। কক্সবাজার নৌ-কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার এম এ মালেক জানান, বুধবার সন্ধ্যায় লেফটেন্যান্ট শরীফের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল সার বোঝাই 'এমভি তাহের শাহ' নামের ট্রলারটিকে উখিয়ার নিদানিয়া উপকূলে আটক করে। ট্রলারের মাঝি সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এম এ মালেক জানান, ট্রলারটি থেকে ৩৭৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। তবে ট্রলারটিতে ছিদ্র থাকায় প্রায় সব সারই গলে গেছে। মাত্র ১৮ বস্তা মোটামুটি অক্ষত ছিল। এ সময় তিন শ্রমিককে আটক করে নৌ-সেনারা। এরা হলো, চট্টগ্রামের হাটহাজারী এলাকার রবিউল আলম (৪৫), ভোলা জেলার আবদুর রশিদ (৩২) ও হাটহাজারী এলাকার লোকমান (২৮)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আটক ট্রলার ও ট্রলারের শ্রমিকদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তাস্তর করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২১১৫ ঘ.