২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের কড়া সমালোচনা করে চবি শিক্ষকদের একাংশের বিবৃতি

সুদূরপ্রসারী বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে নিয়েই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছে। দুই নেত্রীকে বর্জনের কথা বলে আইন উপদেষ্টা এটি আরও স্পষ্ট করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 11:12 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুদূরপ্রসারী বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে নিয়েই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছে। দুই নেত্রীকে বর্জনের কথা বলে আইন উপদেষ্টা এটি আরও স্পষ্ট করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ করে। বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনাকে গ্রেপ্তার করে সরকার আইন লঙ্ঘন, একদেশদর্শী ও নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। এতে শেখ হাসিনার মুক্তি দাবি করে তত্ত্বাবধায়ক সরকারকে তার প্রধান সাংবিধানিক দায়িত্ব পালনেরও আহ্বান জানানো হয়। প্রগতিশীল শিক্ষক সমাজের সমন্বয়কারী এবং বিশ্ববিদ্যালয় সিনেট ও সিন্ডিকেট সদস্য হেলাল উদ্দিন নিজামী বিবৃতির বিষয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের এ জাতীয় সঙ্কটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্লজ্জভাবে নির্লিপ্ত থেকেছে। এ কারণে অন্য শিক্ষক সংগঠনগুলো সক্রিয় হবে এটাই স্বাভাবিক। প্রগতিশীল শিক্ষক সমাজের এ বিবৃতি সঙ্কট মোকাবেলার কর্মসূচির অংশ জানিয়ে তিনি বলেন, আশা করছি সরকার শেখ হাসিনাকে অবিলম্বে মুক্তি দিয়ে সুচিন্তিত ও সঠিক সিদ্ধান্ত নেবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এসএনডি/১৬৫৭ ঘ.