২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক খুন

যশোর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবদার ফারুককে বুধবার রাতে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 06:37 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

যশোর, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যশোর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবদার ফারুককে বুধবার রাতে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। হাসপাতাল সূত্র জানায়, রাত ১০টার দিকে যশোর শহর থেকে রিকশা করে শেখহাটিতে বাড়ি ফেরার পথে ঢাকা রোডে পৌঁছালে সন্ত্রাসীরা ফারুককে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০৩১ ঘ.