২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে 'অজ্ঞান পার্টির' চার সদস্য আটক

রাজধানীর মীর হাজিরবাগ ও দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে 'অজ্ঞান পার্টি' হিসেবে পরিচিত প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 04:30 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীর হাজিরবাগ ও দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে 'অজ্ঞান পার্টি' হিসেবে পরিচিত প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় র‌্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকালে মীর হাজিরবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মামুন (২৬) ও কামাল (২৪) নামের দুই প্রতারককে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুপুর ২টার দিকে দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মজিবুর রহমান (২৪) ও জলিল (৩৮) নামের আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ওষুধ এটিভান-২ এবং ওষুধ মিশ্রিত খাবার উদ্ধার করা হয়েছে। এসব খাবার খাইয়ে অজ্ঞান করে বিভিন্ন যানবাহনে চলাচলকারী যাত্রীদের সর্বস্ব কেড়ে নিত তারা। গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা এ কাজের সঙ্গে জড়িত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২২২৬ ঘ.