ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও যশোরে বুধবার দুই ব্যক্তি খুন হয়েছেন।
চট্টগ্রাম থেকে আমাদের প্রতিবেদক জানান, সকালে নগরীর মেহেদীবাগ এলাকায় বাদশা মিয়া রোডে ফসিউর রহমান শাওন(২৭) নামে এ ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
নিহতের ভাতিজা খলিলুর রহমান এ ঘটনায় কারও নাম উল্লেখ না করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
শাওন জিইসি মোড়ের সার্ফ সিএ ফার্মে কোচিং করতেন।
কোতয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা নূপুর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যশোর প্রতিনিধি জানান, শহরের মুজিব সড়কে জজ কোর্টের সামনে বেলা সোয়া ১১টার দিকে আজগর আলী (৩৫) নামে এক পেয়ারা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মতিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জজ কোর্টের পাচিলের ধারে বসে পেয়ারা বিক্রির সময় দুষ্কতকারীরা আজগরকে ছুরিকাঘাতে হত্যা করে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজগরের বাড়ি মনিরামপুর উপজেলার মাসনা গ্রামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এফআই/এমআই/১৫১৯ ঘ.
bdnews24