ঢাকা , জুলাই ২৪ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মাবুদকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি মতিউর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত পুলিশ সুপারের সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এব্যাপারে কোন কাগজ হাতে পাননি।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মাবুদের বিরুদ্ধে তার স্ত্রী বেশ কিছুদিন আগে ঢাকার নিউমার্কেট থানায় একটি যৌতুকের মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে একটি বিভাগীয় তদন্ত হয়। এ তদন্তের প্রতিবেদনের ভিত্তিতেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এএনএস/এসকে ২২১৫ ঘ.
bdnews24