২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ভীত নয় , সুবিচার নিয়ে চিন্তিত - জিল্লুর রহমান

চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ায় ভীত নয় আওয়ামী লীগ। বরং তিনি সুবিচার পাবেন কী না সেটা নিয়ে চিন্তিত । শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর মঙ্গলবার গুলশানে নিজ বাসভবনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এ কথা বলেন। জিল্লুর রহমান জানান, আগামী রোববার এই মামলা বাতিলের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে। তিনি সাংবাদিকদের বলেন, "আমরা বিচারের মুখোমুখি হবো। কিন্তু এ বিচার হতে হবে প্রকাশ্য আদালতে । রুদ্ধদ্বার ' ইন ক্যামের' ট্রায়াল হলে চলবে না।" তিনি প্রচলিত আইনে মামলার বিচার কার্যক্রম পরিচালনার দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ায় ভীত নয় আওয়ামী লীগ। বরং তিনি সুবিচার পাবেন কী না সেটা নিয়ে চিন্তিত । শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর মঙ্গলবার গুলশানে নিজ বাসভবনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এ কথা বলেন। জিল্লুর রহমান জানান, আগামী রোববার এই মামলা বাতিলের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে। তিনি সাংবাদিকদের বলেন, "আমরা বিচারের মুখোমুখি হবো। কিন্তু এ বিচার হতে হবে প্রকাশ্য আদালতে । রুদ্ধদ্বার ' ইন ক্যামের' ট্রায়াল হলে চলবে না।" তিনি প্রচলিত আইনে মামলার বিচার কার্যক্রম পরিচালনার দাবি জানান। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর অভিযোগপত্র প্রসঙ্গে বলেন, "এই অভিযোগপত্রটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়া হয়েছে। এই মামলায় শেখ রেহানার নাম আসে কী করে? এজাহারের ধারে-কাছে কোথাও তার নাম ছিল না। তারা যা ইচ্ছা তাই করছে।" অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আওয়ামী লীগের মধ্যে কোনও বিভেদ নেই। অতীতের যে কোনও সময়ের চেয়ে আমরা এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। আমরা সংস্কারের পক্ষে। আগামীতে হয়তো আরও অনেক সংস্কার প্রস্তাব আসবে। কিন্তু নেত্রীকে জেলে রেখে কোনও সম্মেলন হবে না।" তিনি অবিলম্বে জামিনে শেখ হাসিনার মুক্তির দাবি জানিয়ে বলেন, "আমরা অতীতে এর চেয়েও খারাপ অবস্থার মোকাবেলা করে এসেছি।" দলের জন্য খারাপ সময় যাচ্ছে কী না এ প্রশ্ন করলে জিল্লুর বলেন, "এটা আওয়ামী লীগের জন্য মোটেও খারাপ সময় নয়। বরং আমাদের জন্য ভাল হয়েছে। জনগণ বুঝতে পারছে আওয়ামী ল ীগ সভানেত্রীর বিরুদ্ধে এইসব মামলা উদ্দেশ্যমূলকভাবে দেওয়া হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/এসকে ১৮৫৩ ঘ.