২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিলুপ্ত ব্যুরোর অভিযোগের ভিত্তিতে হাসিনা-খালেদার সম্পত্তির হিসাব চেয়েছে কমিশন'

বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর সময়ের অভিযোগ ও মামলার ভিত্তিতেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোখলেস উর রহমান। সোমবার সেগুনবাগিচার কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দুজনের বিরুদ্ধেই বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর সময়ের অভিযোগ ও মামলা ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই তাদের নোটিশ পাঠানো হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো এখনো চলছে। তবে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো জোট সরকার আমলে প্রভাব খাটিয়ে নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলা এখনো শেষ হয়ে যায়নি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর সময়ের অভিযোগ ও মামলার ভিত্তিতেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোখলেস উর রহমান। সোমবার সেগুনবাগিচার কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দুজনের বিরুদ্ধেই বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর সময়ের অভিযোগ ও মামলা ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই তাদের নোটিশ পাঠানো হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো এখনো চলছে। তবে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো জোট সরকার আমলে প্রভাব খাটিয়ে নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলা এখনো শেষ হয়ে যায়নি।" তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোটিশ পাঠানো নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল, তার সম্মানজনক নিষ্পত্তি হয়েছে। তিনি বলেন, "শেখ হাসিনা কমিশনের পাঠানো নোটিশটি ১৯ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় গ্রহণ করেছেন। নিয়ম অনুযায়ী তাকে ২০ জুলাই থেকে সাত কার্যদিবসের মধ্যে সম্পত্তির হিসাব দিতে হবে।" রাজনৈতিক দলগুলোর কথিত সংস্কারবাদী নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, "কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এর সঙ্গে সংস্কারবাদীদের কোনো সম্পর্ক নেই। কে সংস্কারবাদী আর, কে নয় তা দেখা কমিশনের কাজ নয়। তাদের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে অবশ্যই কমিশন তাদের সম্পত্তির হিসাব চাইবে।" মোখলেস উর রহমান জানান, বিলুপ্ত ব্যুরোর সময় দায়ের করা পাঁচ হাজার ৫০টি মামলা বর্তমানে বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। ২০০৪ সালের অক্টোবরের পর এসব মামলায় আর কোনো অগ্রগতি হয়নি। এছাড়া ওই সময়ে অনুসন্ধান ও তদন্ত শেষে দায়ের করা দুই হাজার ৯০৮টি মামলা বর্তমানে বিচার প্রক্রিয়া শুরুর অপেক্ষায় রয়েছে। একই সময়ের সাত হাজার ৩৪২টি অভিযোগ এখনো অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৯২৬ ঘ.