নরসিংদী, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত ব্যবসায়ী গিযাস উদ্দিন আল মামুনকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেছে গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি (টাস্কফোর্স)।
দুপুরে টাস্কফোর্সের একটি দল নরসিংদী কারাগারে মামুনকে জিজ্ঞাসাবাদ করেন। দলের সদস্য দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জহিরুল হুদা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জিজ্ঞাসাবাদ করার বিষয়টি নিশ্চিত করেন।
টাস্কফোর্সের তিন সদস্যের ওই দলে আরও ছিলেন টাস্কফোর্স সদস্য দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা রেদোয়ান রহমান ও উপ কর কমিশনার (রাজস্ব) আব্দুস ছালাম আল আজাদ।
ওই সময় নরসিংদীর জেল সুপার মো. রুহুল আমিন ও জেলার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন বলে একটি সূত্র জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩০ ঘ.
bdnews24