২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ধর্মঘটি ৫০ চিকিৎসক বরখাস্ত

কাজে যোগ না দেওয়ায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ ৫০ জন চিকিৎসককে বরখাস্ত করেছে। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময় বৃহস্পতিবার দুপুর আড়াইটার মধ্যে কাজে যোগ না দেওয়ায় তাদের বরখাস্ত করা হয়। শিক্ষানবিশ হিসাবে নিয়োগ পাওয়া এই চিকিৎসকরা চাকরি স্থায়ী করার দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করছিলেন। হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আনজুমান আরা জানান, চিকিৎসকদের দুপুর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে কাজে যোগ না দেওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে। এখন নতুন করে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া সংকট কাটাতে জরুরিভিত্তিতে দু'একদিনের মধ্যে কিছু চিকিৎসককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 10:50 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

চট্টগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কাজে যোগ না দেওয়ায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ ৫০ জন চিকিৎসককে বরখাস্ত করেছে। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময় বৃহস্পতিবার দুপুর আড়াইটার মধ্যে কাজে যোগ না দেওয়ায় তাদের বরখাস্ত করা হয়। শিক্ষানবিশ হিসাবে নিয়োগ পাওয়া এই চিকিৎসকরা চাকরি স্থায়ী করার দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করছিলেন। হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আনজুমান আরা জানান, চিকিৎসকদের দুপুর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে কাজে যোগ না দেওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে। এখন নতুন করে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া সংকট কাটাতে জরুরিভিত্তিতে দু'একদিনের মধ্যে কিছু চিকিৎসককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আন্দোলনরত চিকিৎসকরা হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যায়িত করে শনিবারের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মঘটি চিকিৎসকরা এ জন্য কর্তৃপক্ষকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেন। তা না হলে শনিবারের পর থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এর আগে সকালে ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ এস এম ফজলুল করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে তারা নতুন চিকিৎসক নিয়োগ দেবেন। আন্দোলনরত চিকিৎসকদের একজন ডা. পারিজাত পালিত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে দুপুর পৌনে ২টার দিকে অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেওয়ার যে নোটিশ দিয়েছে তখন পর্যন্ত আন্দোলনকারীদের কেউ সেটি পাননি। তিনি জানান, চিকিৎসকরা বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে ঢুকতে চাইলে দারোয়ানরা বাধা দেন। এ সময় জানানো হয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজে যোগ দেওয়ার আবেদন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। বেলা আড়াইটার পর কর্মবিরতি পালনকারী চিকিৎসকদের বরখাস্তের ঘোষণা আসার পর আন্দোলনকারী অপর এক চিকিৎসক ডা. এনামুল হক জানান, এ সংক্রান্ত আদেশের কোনো কাগজপত্র তারা পাননি। এগুলো পাওয়ার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। নগরীর আগ্রাবাদে এ হাসপাতালে টানা তৃতীয় দিনের মতো চিকিৎসকদের কর্মবিরতির কারণে দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। বৃহস্পতিবার নতুন রোগী ভর্তি হননি। দুপুর পর্যন্ত সেখানে প্রায় দেড়শ জন রোগী ভর্তি আছেন বলে জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ফজলুল করিম। আন্দোলনরত চিকিৎসকদের দাবিকে অযৌক্তিক দাবি করে অধ্যাপক ফজলুল করিম বলেন, এই হাসপাতালে মেডিকেল অফিসারদের পদটি শিক্ষানবিশদের জন্য নির্ধারিত। গত ১৫ বছর ধরে এভাবেই সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে। সা