ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে কারাগারে নেওয়ার পথে রায় সাহেব বাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষকালে আটক চার মহিলা যুব লীগ নেত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুর ৩টায় কনা বিশ্বাস, নাসিমা আহম্মেদ, পারুল আক্তার ও লাভলীকে জরুরি ক্ষমতা বিধিমালায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার ওই সংঘর্ষের সময় আওয়ামী লীগের ক্ছিু নেতা-কর্মী পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকজন কনস্টেবল আহত হন।
কোতোয়ালি থানার উপ
bdnews24