২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকার পুনর্বাসনে রাজধানীতে ১০ স্থান নির্বাচন

হকারদের পুনর্বাসনের জন্য ঢাকা মহানগরীতে ১০টি স্থান প্রাথমিকভাবে নির্বাচন করেছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে মঙ্গলবার হকার পুনর্বাসন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হকারদের পুনর্বাসনের জন্য ঢাকা মহানগরীতে ১০টি স্থান প্রাথমিকভাবে নির্বাচন করেছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে মঙ্গলবার হকার পুনর্বাসন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, যাত্রাবাড়ী, জুড়াইন (পোস্তগোলা), গুলিস্তান, সদরঘাট, দোয়েল চত্বর, শাহবাগ, ফার্মগেট, মহাখালী, মিরপুর ১০ নম্বর সেকশন এবং মিরপুর ১ নম্বর সেকশন। তবে এসব স্থানের পাশাপাশি বর্তমানে প্রচলিত হলিডে মার্কেটে নিয়ম অনুযায়ী হকাররা বসতে পারবেন। প্রাথমিকভাবে নির্বাচিত ১০টি স্থানে সব হকারের পুনর্বাসন সম্ভব হবে না বলে স্বীকার করেন আনোয়ারুল ইকবাল। তিনি বলেন, এখন নগরীতে ৮০টি কাঁচাবাজার আছে। সরকার আরও ৫৫টি বাজার স্থাপনের উদ্যোগ নিয়েছে। ওইসব বাজার হলে সেখানেও হকারদের পুনর্বাসন করা হবে। এর আগে উপদেষ্টা ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক বৈঠক করেন। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ও স্থানীয় সরকার বিভাগের সচিব সফররাজ হোসেন সেখানে উপস্থিত ছিলেন। সভায় ধানমন্ডি ও মতিঝিল এলাকার বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২০২৮ ঘ.