চট্টগ্রাম, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হাটহাজারী উপজেলার কাটিরহাটে রোববার গভীর রাতে জনতার ধাওয়া খেয়ে একদল ডাকাত অস্ত্র ফেলে পালিয়ে গেছে।
তাদের ফেলে যাওয়া অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে দুইটি বিদেশি পাইপগান, একটি দেশি বন্দুক, ২৩টি গুলি এবং দুইটি গ্রিল কাটার যন্ত্র ও একটি মোবাইল ফোন সেট।
হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক শিপ্রা রানী জানান, রাত সাড়ে তিনটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা টের পেয়ে ১০/১২ জনের ওই ডাকাত দলকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা অস্ত্র ও মালামাল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমআই/২০১৩ ঘ.
bdnews24