ফরিদপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে রোববার গভীর রাতে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে চালক রবিউল (২৫) ও যাত্রী নাসিরউদ্দিন (৫০) নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হন বাসযাত্রী নজরুল (২৩), টিটো চৌধুরী (২০), গিয়াসউদ্দিন (৩৪) ও মোল্লা (২৫)। তাদের ফরিদপুর মেকিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসচালক রবিউলের বাড়ি মোল্লারহাটের উদয়পুর এবং নাসিরউদ্দিনের বাড়ি নাটোর জেলার লালপুরের লক্ষ্মীপুর গ্রামে।
ভাঙ্গা থানার উপ পরিদর্শক নরেশ কর্মকার জানান, তেরখাদা থেকে ঢাকাগামী হামিম পরিবহনের বাসটি ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। এ ব্যাপারে একটি মামলা করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৮৩৯ ঘ.
bdnews24