২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ আগস্ট পর্যন্ত সময় পেলেন খালেদা

দিনকাল প্রকাশনা লিমিটেডের বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল না করার মামলায় এর পরিচালক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ১১ জন আসামি আদালতে হাজির হওয়ার জন্য ২৬ আগস্ট পর্যন্ত সময় পেয়েছেন। সোমবার ওই মামলায় তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু যথা সময়ে সমনের অনুলিপি না পাওয়ার কারণ কারণ দেখিয়ে আসামিদের পরে আইনজীবীর দায়ের করা আবেদন বিবেচনায় এনে মহানগর হাকিম এজেএম আবদুল্লাহ হেল বাকি মামলার পরবর্তী শুনানির ওই তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 07:26 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনকাল প্রকাশনা লিমিটেডের বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল না করার মামলায় এর পরিচালক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ১১ জন আসামি আদালতে হাজির হওয়ার জন্য ২৬ আগস্ট পর্যন্ত সময় পেয়েছেন। সোমবার ওই মামলায় তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু যথা সময়ে সমনের অনুলিপি না পাওয়ার কারণ কারণ দেখিয়ে আসামিদের পরে আইনজীবীর দায়ের করা আবেদন বিবেচনায় এনে মহানগর হাকিম এজেএম আবদুল্লাহ হেল বাকি মামলার পরবর্তী শুনানির ওই তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। গত ১২ জুন যৌথমূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক কার্যালয়ের উপনিবন্ধক আব্দুল মান্নান ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে ১৩ জনকে অভিযুক্ত করে এই মামলা দায়ের করেন। তবে মামলার দুই অভিযুক্ত ইতোমধ্যে মারা গেছেন। মামলা দায়েরের দিনই মহানগর হাকিম একএম আবদুল্লাহ হেল বাকী অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলায় অন্য অভিযুক্তরা হলেন