চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশন ময়লা ও আবর্জনা দ্রুত অপসারণের লক্ষ্যে একশটি কাভার্ড ভ্যান কেনার সিদ্ধান্ত নিয়েছে।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ জানান, সিটি করপোরেশনের নিরীক্ষা ও হিসাব স্ট্যান্ডিং কমিটির এক সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এছাড়াও অফিসে যাতায়াত ও অন্যান্য কাজে কর্মকর্তাদের যানবাহন ব্যবহার সংক্রান্ত্র নীতিমালা প্রণয়ন, ২০০৬-০৭ অর্থ বছরের আয়ব্যয় বিবরণী পর্যালোচনা, অডিট আপত্তি এবং অগ্রিম সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।
সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/ডিডি
bdnews24