২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিডির বক্তব্য ভিত্তিহীন এবং অনভিপ্রেত : তপন

সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সিপিডির দেওয়া এর বক্তব্যকে ভিত্তিহীন এবং অনভিপ্রেত বলে নাকচ করে দিয়েছেন জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী। তিনি বলেছেন "এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অনভিপ্রেত মন্তব্য। এখনো এ ধরনের কেনো সিদ্ধান্ত হয়নি।" তবে এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানান তিনি। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এর আগে শনিবার সিপিডি'র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, "দেশে যখন জিনিসপত্রের দাম বাড়ছে সেই মুহূর্তে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের দাম বাড়ানোর পরিকল্পনা একটি হঠকারী সিদ্ধান্ত।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 07:49 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সিপিডির দেওয়া এর বক্তব্যকে ভিত্তিহীন এবং অনভিপ্রেত বলে নাকচ করে দিয়েছেন জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী। তিনি বলেছেন "এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অনভিপ্রেত মন্তব্য। এখনো এ ধরনের কেনো সিদ্ধান্ত হয়নি।" তবে এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানান তিনি। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এর আগে শনিবার সিপিডি'র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, "দেশে যখন জিনিসপত্রের দাম বাড়ছে সেই মুহূর্তে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের দাম বাড়ানোর পরিকল্পনা একটি হঠকারী সিদ্ধান্ত।" 'আইএমএফ এর পরামর্শে' গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের দাম বাড়ানোর সিদ্ধান্তকে আত্মঘাতী বলে অভিহিত করা হয় ওই সম্মেলনে। এক প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, "কেউ ইচ্ছা করে দাম বাড়ায় না। যে কোনও জিনিসের দাম বাড়ানোর সিদ্ধান্ত একটি কঠিন বিষয়। সরকার বাধ্য না হলে কোন কিছুর দাম বাড়ায় না।" তপন চৌধুরী আরও বলেন, "দাতাদের কাছে কেউ আত্মসমর্পণ করেনি। দেশের স্বার্থ রক্ষার বিষয়ই আগে ভাবা হয়।" আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপের বিষয়ে সিপিডির বক্তবকে নাকচ করে দিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, "চাপের মুখে দাম বাড়ানো হবে না। দাম বাড়ানোর সিদ্ধান্তের আগে অর্থনীতিবিদসহ সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এএল/জিএনএ/১৩৪০ ঘ.