২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বাসচাপায় স্কুলছাত্রী নিহত

স্কুলের সামনেই বাসচাপায় নিহত হয়েছে শহরতলীর চৌমুহনী এলাকার পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শান্তা (৭)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 06:45 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ভোলা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- স্কুলের সামনেই বাসচাপায় নিহত হয়েছে শহরতলীর চৌমুহনী এলাকার পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শান্তা (৭)। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার উপপরিদর্শক মুনির হোসেন। নিহত শান্তা ওই এলাকারই তকির তালকদারের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। সুরতহালের পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বাসটি আটক করা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৭ ঘ.