২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ঘুষ নেওয়ার অভিযোগে দুজন গ্রেপ্তার

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অধীন চকরিয়া সহকারী জজ আদালতের পেশকার আবদুর রব ও পিয়ন নুর হোসেনকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে যৌথবাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 01:38 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

কক্সবাজার, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অধীন চকরিয়া সহকারী জজ আদালতের পেশকার আবদুর রব ও পিয়ন নুর হোসেনকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে যৌথবাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে বিকালে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। যৌথবাহিনীর কর্মকর্তারা জানান, আদালত প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে বিচার প্রার্থীদের কাছ অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ আসার পর আদালত এলাকায় নজরদারি চালানো হয়। ওই সময় এক বিচার প্রার্থীর কাছ থেকে ১০০০ টাকা ঘুষ নেওয়ার সময় আবদুর রব (৪২) ও নুর হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আবদুর রবের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের নানাকার গ্রামে। নুর হোসেনের বাড়ি ঝালকাঠির সারেংগল এলাকায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৩৮ ঘ.