২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই এ সরাসরি নির্বাচন চান পরিচালকদের একাংশ

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) নির্বাহী কমিটির সব পদে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছেন সদস্য ও পরিচালকদের একাংশ। তাদের অভিযোগ, ১৪টি পরিচালক পদে মনোনয়ন পদ্ধতির কারণে নির্বাচনে একাধিপত্য সৃষ্টির সুযোগ থাকে। বুধবার সংগঠনটির সম্মেলন কক্ষে 'এফবিসিসিআই সংস্কার বাস্তবায়ন পরিষদ' এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্কার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও এফবিসিসিআই এর পরিচালক মো. হেলাল উদ্দীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) নির্বাহী কমিটির সব পদে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছেন সদস্য ও পরিচালকদের একাংশ। তাদের অভিযোগ, ১৪টি পরিচালক পদে মনোনয়ন পদ্ধতির কারণে নির্বাচনে একাধিপত্য সৃষ্টির সুযোগ থাকে। বুধবার সংগঠনটির সম্মেলন কক্ষে 'এফবিসিসিআই সংস্কার বাস্তবায়ন পরিষদ' এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্কার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও এফবিসিসিআই এর পরিচালক মো. হেলাল উদ্দীন। পরিচালক দেলোয়ার হোসেন, আবু মোতালেব, নুরুল আলমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এফবিসিসিআই এর নির্বাচন স্থগিত করার একদিন পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হলো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলাল উদ্দীন বলেন, "১৯৯৬ সালে এফবিসিসিআই এ সরাসরি ভোটে নেতা নির্বাচনের ধারা চালু হয়। ২০০২ সালে বাণ্যিজ্য মন্ত্রণালয়ের আদেশে নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। ওই বছর থেকে প্রত্যক্ষ নির্বাচনের বদলে সভাপতি ও সহ-সভাপতি পদে পরোক্ষ নির্বাচনের ব্যাবস্থা নেওয়া হয়।" তিনি অভিযোগ করেন, জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তথাকথিত সাতটি চেম্বার ও সাতটি এসোসিয়েশনের প্রতিনিধিকে পরিচালক হিসেবে মনোনীত করা হচ্ছে। অথচ গুরুত্বপূর্ণ চামড়া, চা, বস্ত্র, সফটওয়্যার, প্লাস্টিক খাতের কোনো প্রতিনিধিকে ওই ১৪টি পদের জন্য মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। প্রকৃতপক্ষে ওই ১৪টি পদে পরিচালকরা মনোনিত হচ্ছেন বিশেষ মহলের আশীর্বাদে। এরা এফবিসিসিআই এর সভাপতি ও সহ-সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। মনোনিত পরিচালকদের এই ১৪টি ভোটের সঙ্গে আর মাত্র ৬টি ভোট যোগ করতে পারলেই সংগঠনের সর্বোচ্চ পদে অসীন হওয়া যায়। এভাবে বিগত দুটি নির্বাচনে ভয়াবহ টাকার খেলা চলেছে। হেলাল উদ্দীন জানান, সারাদেশে ব্যাবসায়ীদের ৩২৪টি সংগঠন নিয়ে এফবিসিসিআই গঠিত। এর মধ্যে ছোট ও মাঝারী ব্যাসায়ীদের সংগঠন সংখ্যাই বেশি। আর ব্যাবসাক্ষেত্রে ছোট ও মাঝারী ব্যাবসায়ীদের সমস্যাও বেশি। অথচ এফবিসিসিআই এর মনোনিত নেতাদের এসব সমস্যা নিয়ে কোনও মাথাব্যাথা নেই। তিনি দাবি করেন, ওই ১৪টি সংগঠন ছাড়া এফবিসিসিআইর বাকি ৩১০টি সংগঠন সরাসরি নির্বাচন চায়। এ কারণে এফবিসিসিআই এর নির্বাহী কমিটির সব পদে সরাসরি নির্বাচন ব্যবস্থা চালুর দাবি জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/জিএনএ/১৬৪৭ ঘ.