২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গত অর্থবছরে ২৩ কোটি টাকা বিদ্যুৎ বিল আদায়

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ ২০০৬-২০০৭ অর্থবছরে ২৩ কোটি টাকা বিল আদায় করেছে। এই পরিমাণ এর আগের অর্থবছরের তুলনায় আড়াই কোটি টাকারও বেশি। এ সময়ে কখনো আদায় হবে না এমন (তামাদি) বিল আদায় হয়েছে ৩২ লাখ ১৪ হাজার ৫০০ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 11:32 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

কক্সবাজার, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ ২০০৬-২০০৭ অর্থবছরে ২৩ কোটি টাকা বিল আদায় করেছে। এই পরিমাণ এর আগের অর্থবছরের তুলনায় আড়াই কোটি টাকারও বেশি। এ সময়ে কখনো আদায় হবে না এমন (তামাদি) বিল আদায় হয়েছে ৩২ লাখ ১৪ হাজার ৫০০ টাকা। কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু তাহের সিদ্দিকী জানান, ২০০৫-২০০৬ অর্থবছরে চলতি, তামাদি ও বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের হার ১০১ শতাংশ। ২০০৬-২০০৭ অর্থবছরে বিল আদায়ের হার বেড়ে দাঁড়ায় ১১২ শতাংশে। এ সময় আগের অর্থবছরের চেয়ে অতিরিক্ত ২ কোটি ৫১ লাখ টাকা বিল আদায় হয়েছে। তিনি বলেন, এমন অনেক গ্রাহকের বিল আদায় হয়েছে যারা গত ২০ বছর ধরে কোন বিল পরিশোধ করছিলেন না। ঘর-বাড়ি ও শিল্প প্রতিষ্ঠান বিক্রি করে বিভিন্ন জায়গায় চলে গেছেন এমন গ্রাহকও এবার বকেয়া ও তামাদি বিল পরিশোধ করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৭০৮ ঘ.