২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবজেলের জন্য ভবন খুঁজছে কারা কর্তৃপক্ষ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ক্রমবর্ধমান ভিআইপি বন্দির চাপ সামলাতে সাবজেলের জন্য সোমবার সকাল থেকে ভবন খোঁজা শুরু করেছে কারা কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে নতুন সাবজেল প্রতিষ্ঠার বিষয়ে সরকারের চূড়ান্ত অনুমোদনও পেয়ে গেছে। উপ মহা কারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী রোববার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার আমাদের একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে সাবজেলের জন্য নতুন ভবন খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 06:49 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা কেন্দ্রীয় কারাগারে ক্রমবর্ধমান ভিআইপি বন্দির চাপ সামলাতে সাবজেলের জন্য সোমবার সকাল থেকে ভবন খোঁজা শুরু করেছে কারা কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে নতুন সাবজেল প্রতিষ্ঠার বিষয়ে সরকারের চূড়ান্ত অনুমোদনও পেয়ে গেছে। উপ মহা কারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী রোববার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার আমাদের একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে সাবজেলের জন্য নতুন ভবন খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।" তিনি আরো বলেন, "সাবজেলের জন্য ভবন বাছাইয়ের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হাসপাতাল ও থানার কাছাকাছি ভবনই আমাদের জন্য সুবিধাজনক হবে।" ভবন বাছাইয়ের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত নয় জানিয়ে তিনি বলেন, "প্রথমে পুলিশের একজন প্রতিনিধি ও আমি দুটি বা তিনটি ভবন বাছাই করব। এসব ভবন সরকারি বা বেসরকারিও হতে পারে। পরে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ভবনগুলো পরিদর্শন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে যে কোনো একটি ভবনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।" নতুন কয়টি সাবজেল স্থাপন করা হবে জানতে চাইলে মেজর সিদ্দিকী বলেন, "প্রাথমিকভাবে ঢাকায় একটি সাবজেল স্থাপন করা হবে। পরে প্রায়োজন হলে ঢাকার বাইরেও সাবজেল স্থাপন করা হতে পারে।" সাবজেলের নিরাপত্তার দায়িত্বে কারা থাকবে