২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বস্তিতে আগুন, একশ কাঁচাঘর পুড়ে ছাই

রাজধানীর শাহআলী থানার গুদারাঘাট বস্তিতে রোববার আগুন লেগে প্রায় একশ কাঁচাঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 05:35 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহআলী থানার গুদারাঘাট বস্তিতে রোববার আগুন লেগে প্রায় একশ কাঁচাঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দমকল সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ছয়টার দিকে মিরপুর এক নম্বর সেকশনের গুদারাঘাট লালমাঠ বস্তির একটি রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মিরপুর, মোহাম্মদপুর, কুর্মিটোলা ও দমকল সদর দপ্তর থেকে দমকলের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাতটার দিকে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে বস্তির প্রায় একশ কাঁচাঘর পুড়ে গেছে। এতে প্রায় দুইশ পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২৩১৪ ঘ.