২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন আবার পেছালো

অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন তৃতীয় দফা পিছিয়েছে। ১৫ জুলাই অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 11:48 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন তৃতীয় দফা পিছিয়েছে। ১৫ জুলাই অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। রোববার ঢাকা মহানগরীর ৯ নম্বর বিশেষ ট্রাইবুনালে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বাবর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ভর্তি থাকায় বিচারক সৈয়দ জাহেদ মনসুর আগামী ১৫ জুলাই অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্য করেন। গত ২৮ মে যৌথবাহিনী বাবরের গুলশানের বাসা তল্লাশি চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও বেশকিছু গুলি উদ্ধার করে। এর মধ্যে একটি পিস্তলের লাইসেন্স ছিল না। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে গুলশান থানার উপপরিদর্শক হেলালউদ্দিন ওইদিনই বাবরের বিরুদ্ধে একটি মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৭৩৮ ঘ.