রাজশাহী, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেয়র মিনুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কমিশনার মুনিরুজ্জামান শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিরইল ওয়ার্ড কমিশনার কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী।
তিনি জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জরুরি বিধিমালায় শরীফকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসসহ নানা অভিযোগ রয়েছে।
শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে বলে ওসি রমজান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৩ ঘ.
bdnews24