২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

রাজধানীর শ্যামপুর থেকে বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুর থেকে বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্যামপুর থানার ডালকানগর রোডের পরিত্যাক্ত একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। শ্যামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ডালকানগর রোডের মোর্শেদ মিয়ার পরিত্যাক্ত টিনশেড বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার গায়ে গোলাপী ও সাদা বর্ডারের ফুলহাতা গেঞ্জি এবং পরনে বার্মিজ লুঙ্গি ছিল। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/১৯০৬ ঘ.