২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পাহাড় ধসে শিশুর মৃত্যু

শহরের দক্ষিণ ঘোনারপাড়া এলাকায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ওই শিশুর মা ও বোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

কক্সবাজার, জুলাই ০৫(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের দক্ষিণ ঘোনারপাড়া এলাকায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ওই শিশুর মা ও বোন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঘোনারপাড়ার পাহাড়ের ঢালে নির্মিত মাংস ব্যবসায়ী কালা মিয়া সওদাগরের কাঁচা বাড়িতে পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই মারা যায় ছয় মাস বয়সী শিশু নুরুল আবছার (৬)। আহত হন তার মা হোসনে আরা বেগম ও বড় বোন রাজিয়া আকতার (৮)। ঘটনার সময় নিহত শিশুর বাবা কালা মিয়া বাড়িতে ছিলেন না। এলাকার লোকজন দ্রুত তাদের উদ্ধার করে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩১ ঘ.