২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাজকর্ম চালানো কঠিন হয়ে যাচ্ছে: মইনুল

সরকারের পরিধি বাড়ানোর ক্ষেত্রে 'শাসনতান্ত্রিক' সীমাবদ্ধতা থাকায় সার্বিক কাজকর্ম অব্যাহত রাখা কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, "সরকারের আকার বাড়ানোর ক্ষেত্রে শাসনতান্ত্রিক সীমাবদ্ধতা রয়েছে। এর ফলে সার্বিক কাজকর্ম অব্যাহত রাখা কঠিন হয়ে যাচ্ছে। তারপরও উপদেষ্টাদের ঐকান্তিক চেষ্টায় সব কার্যক্রম এখনও গতিশীল রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 10:45 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারের পরিধি বাড়ানোর ক্ষেত্রে 'শাসনতান্ত্রিক' সীমাবদ্ধতা থাকায় সার্বিক কাজকর্ম অব্যাহত রাখা কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, "সরকারের আকার বাড়ানোর ক্ষেত্রে শাসনতান্ত্রিক সীমাবদ্ধতা রয়েছে। এর ফলে সার্বিক কাজকর্ম অব্যাহত রাখা কঠিন হয়ে যাচ্ছে। তারপরও উপদেষ্টাদের ঐকান্তিক চেষ্টায় সব কার্যক্রম এখনও গতিশীল রয়েছে।" বাংলাদেশ এন্টারপ্রাইজেস ইনস্টিটিউট আয়োজিত অর্থনীতি বিষয়ক প্রতিবেদকদের 'ক্যাপাসিটি বিল্ডিং' সংক্রান্ত এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ানোর বিষয়ে ল কমিশনের নেতিবাচক মতামত সম্পর্কে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলেন, "এজন্যই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।" এর আগে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের পরিধি বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে নতুন করে যাদের নেওয়া হবে তারা উপদেষ্টা নামে অভিহিত হবেন না। তিনি জানান, কি পদ্ধতিতে নতুনদের নেয়া হবে, পদগুলোর নাম কি হবে, সংখ্যা কত হবে, তাদের পদমর্যদা, কোন পর্যায়ের সিদ্ধান্ত তারা নিতে পারবেন এসব বিষয়ে কাজ চলছে। এক প্রশ্নের জবাবে ফাহিম মুনয়েম বলেন, আইন মন্ত্রণালয় বিষয়টির আইনগত দিক নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে এ বিষয়ে পরামর্শ চাওয়া হতে পারে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/আরবি/জেকে/১৬২৫ ঘ.