২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অধ্যাদেশ জারি হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের জন্য শিগগিরই একটি নতুন অধ্যাদেশ জারি করা হবে। এই পরিচয়পত্র ব্যবহার করে ২২টি সেবামূলক নাগরিক সুবিধা পাওয়া যাবে। নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তিনি বলেন, "অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি জাতীয় পরিচয়পত্রের বিষয়ে যে সুপারিশ করেছিল, তাতে ১৬-১৭টি সেবামূলক সুবিধার কথা বলা হয়েছিল। কিন্তু বেশ কয়েকটি আন্তঃমন্ত্রণালয়ের সভায় এসব সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 10:32 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় পরিচয়পত্রের জন্য শিগগিরই একটি নতুন অধ্যাদেশ জারি করা হবে। এই পরিচয়পত্র ব্যবহার করে ২২টি সেবামূলক নাগরিক সুবিধা পাওয়া যাবে। নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তিনি বলেন, "অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি জাতীয় পরিচয়পত্রের বিষয়ে যে সুপারিশ করেছিল, তাতে ১৬-১৭টি সেবামূলক সুবিধার কথা বলা হয়েছিল। কিন্তু বেশ কয়েকটি আন্তঃমন্ত্রণালয়ের সভায় এসব সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।" জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে কী কী সেবা পাওয়া যাবে তা জানতে চাইলে ছহুল হোসাইন জানান, বিদ্যুত, টেলিফোন ও গ্যাস বিল পরিশোধ, ব্যাংক ঋণ, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইস্যু, আয়কর দেওয়া ক্ষেত্রে এই পরিচয়পত্র ব্যবহার করতে হবে। এছাড়া জমি কেনা-বেচা, ইজারা বা বন্দোবস্ত নেওয়া, কৃষি ঋণ, ভিজিএফ কার্ড, সার ও রিলিফ সংগ্রহের ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্রধারীরা অগ্রাধীকার পাবেন। এই পরিচয়পত্রের মাধ্যমে মোট ২২টি সেবামূলক নাগরিক সুবিধা পাবেন তারা। নির্বাচন কমিশন মধ্য জুলাইয়ে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ শুরু করবে একথা জানিয়ে তিনি বলেন, "আমরা আশা করছি, এর আগেই জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অধ্যাদেশটি জারি করা হবে।" এদিকে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের নমুনা ফরমে নাগরিকদের কাছ থেকে মোট ২৮টি তথ্য সংগ্রহ করা হবে। এতে নাগরিকদের ছবি ও আঙুলের ছাঁপ থাকায় পরিচয়পত্রটি জাল হওয়ার সম্ভবনা নেই। এই ডিজিটাল পরিচয়পত্রে পরিচয়পত্রধারী সম্পর্কে কয়েকটি প্রাথমিক তথ্য ছাপার হরফে উল্লেখ থাকবে। বাকি সব তথ্য পাঠ করা যাবে বার কোড রিডারের মাধ্যমে। গত ১০ থেকে ৩০ জুন গাজীপুরের শ্রীপুর পৌরসভায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র বিতরণের পাইলট প্রকল্প পরিচালিত হয়। এই প্রকল্পের আওতায় প্রায় ৪১ হাজার ভোটারকে নমুনা জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/জিএনএ/১৬১৬ ঘ.