২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্যসহ একটি ট্রাক আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 08:19 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

জয়পুরহাট, জুলাই ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্যসহ একটি ট্রাক আটক করেছে বিডিআর। ২৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম আজিজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিডিআর এর একটি দল জেলার পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের ভীমপুরে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে। ওই ট্রাকে ৯৭ লাখ টাকার থ্রিপিছ, শাড়ি এবং জর্জেট কাপড় পাওয়া যায়। মালামালগুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে বলে বিডিআর কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/এমআই/১৪১৬ ঘ.