রংপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাজারে মঙ্গলবার সকালে ট্রাকচাপায় এক স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুল হক জানান, সকাল ৮টার দিকে রংপুর থেকে ঢাকাগামী ধানবোঝাই ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শঠিবাড়ী বাজারে সমরেশ স্টোর নামে একটি মুদী দোকানে ঢুকে পড়ে। ওই সময় দোকানের সামনে রিকসা ভ্যানে বসে থাকা শঠিবাড়ী হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সোমা ও ভ্যানচালক শহিদুলকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান।
পুলিশ ট্রাকটি আটক করেছে; তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৬ ঘ.
bdnews24