২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে মামুনের আপিল

বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন দুর্নীতির মামলায় বিশেষ জজ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। ওই মামলায় তার তিন বছর কারাদণ্ড হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 05:58 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন দুর্নীতির মামলায় বিশেষ জজ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। ওই মামলায় তার তিন বছর কারাদণ্ড হয়। রোববার হাইকোর্টে তিনি আপিল করেন। মামুন তার আপিলে বলেছেন, গত ১৯ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনের সচিব সম্পদের হিসাব চেয়ে তার নামে একটি নোটিশ পাঠায়। কিন্তু ওই সময় সচিবের নোটিশ দেওয়ার কোন এখতিয়ার ছিল না। নোটিশটি পাঠানোও হয়েছিল ভুল ঠিকানায়। এ ছাড়া বিশেষ জজ আদালত নির্ধারিত ৬০ কার্যদিবসের বাইরে ৬৩ দিনের মাথায় মামলাটি নিষ্পত্তি করেছেন। বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের বেধে দেওয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় গত ৭ জুন মামুনকে তিন বছরের কারাদণ্ড দেয়। প্রসঙ্গত, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী মামুনকে গত ২৬ মার্চ গ্রেপ্তার করা হয়। কিন্তু মামুন বিচার আদালতে জানান, তাকে ৩১ জানুয়ারি পল্টনে এক বন্ধুর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/পিসি/এমএইচবি/২৩৪৪ ঘ.